ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

খবর টি পড়েছেন : ৩৩৮
শেরপুরে পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের খরমপুর এলাকায় একটি বিবদমান জমিতে পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে অমান্য করে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় উসমান গণিসহ পরিবারসহ কয়েকটি পরিবার রাস্তায় চলাচল করতে না পারায় বর্তমানে প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ওই ঘটনায় ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে ভুক্তভোগী উসমান গণি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উসমান গণি বলেন, খরমপুর মহল্লায় ৪ শতাংশ জমিতে বসতঘর করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস এবং ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন।উসমান গণির পরিবারের দীর্ঘদিনের চলাচল করা রাস্তাটি বন্ধ করতে একই এলাকার প্রতিবেশী মোঃ মঞ্জু মিয়া (৫০), মোঃ শামছুল হক (৪৬) ও স্বপন মিয়া (৪৫ সেই রাস্তার মাঝখানে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এদিকে উসমান গণি এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে পৌর কর্তৃপক্ষ ওই বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত মোঃ মঞ্জু মিয়া গংদের ওই জমিতে সীমানা প্রাচীর না করার জন্য চিঠির মাধ্যমে (স্মারক নং প্রকৌ:বি/শের/১৮/২৬৯, তারিখ-১৪/১০/১৮) নিষেধাজ্ঞা দেন। কিন্তু পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্জু মিয়া গংরা ১৫ অক্টোবর সীমানা প্রাচীর নির্মাণ করে ওই পরিবারের চলাচল করার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। বিষয়টি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে উসমান গণি লিখিতভাবে অবগত করেছেন।
এ ব্যাপারে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি মিমাংসা না হওয়া পর্যন্ত মঞ্জু মিয়া গংদের লিখিত নির্দেশনা দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুল থেকে ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব খাদ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads