স্টাফ রিপোর্টার ॥ ‘মধ্য আয়ের দেশে অতি দরিদ্রসহ ৪ কোটি দরিদ্রের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খাদ্য অধিকার বাস্তবায়ন কমিটি, শেরপুরের উদ্যোগে বিশ^ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে সাতানীপাড়া থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
পরে সাতানী পাড়াস্থ একটি উন্নয়ন সংস্থার কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. মুগনিউর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মনিন্দ্র চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, হোসাইন আহম্মদ মোল্লা মামুন, শুভাষীষ দত্ত আশীষ, উদয় দাস, শেফালী বেগম প্রমুখ।























