ads

রবিবার , ১৪ অক্টোবর ২০১৮ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৮ ৩:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি বিশেষ উদ্যোগে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ পদ্মা সেতু, রেলওয়ে সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেট্রোরেল প্রকল্পসহ সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। তাই উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, ঐক্য প্রক্রিয়ার নামে আদালত কর্তৃক স্বীকৃত খুনী চক্রকে সাথে নিয়ে আন্দোলনের নামে দেশে বিশ্ঙ্খৃলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রের বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোরুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, কৃষিবিদ আলহাজ্ব আল-ফারুক ডিয়ন, হুইপ কন্যা অপি আতিক প্রমুখ। ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads