
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘যুক্তিতে মিলবে মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ওই বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৮ অক্টোবর থেকে উপজেলায় বির্তক উৎসব অনুষ্ঠিত হবে। বিতর্ক উৎসবে উপজেলার প্রায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন কৌশল, নিয়ম, উপস্থানাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। বিতর্ক কর্মশালায় উপজেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপত্বিতে বিতর্ক কর্মশালায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরা, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায়, সাংবাদিক মান্নান সোহেল, মাধ্যমিক শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল রহমান খোকন, রাজনগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ।
























