শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ৫শ পিছ ইয়াবাসহ নূর নবী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ অক্টোবর শনিবার ভোরে সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নূর নবী ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
জানা যায়, নূর নবী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই শহিদুজ্জামান ও এসআই করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি গ্রামে অভিযান চালায়। ওইসময় তার কাছ থেকে ৫শ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিকেলে সাংবাদিকদের জানান, নূর নবী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।























