শ্রীবরদীতে গাঁজা গাছসহ গ্রেফতার ১ : ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২১০
শ্রীবরদীতে গাঁজা গাছসহ গ্রেফতার ১ : ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ৬ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আরজু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সরকারদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেঁজুতি ধর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। আরজু মিয়া ওই গ্রামের আজগর আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালায় শ্রীবরদী উপজেলার সরকারদি গ্রামের আরজু মিয়ার বাড়িতে। এসময় তার বাড়ি থেকে ৬ফুট লম্বা একটি গাঁজার গাছসহ আরজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে আরজু মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গাঁজা চাষের অপরাধে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়… পরবর্তী সংবাদ নকলায় ব্রিধান ৭৫’র মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads