ঝিনাইগাতীতে মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা এবং নবগঠিত কমিটির পরিচিত সভা হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশের ঝিনাইগাতী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুবেল মাহমুদ। আয়োজক সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি আলহাজ্ব শওকত আলী, সাধারণ সম্পাদক আবু রায়হান আল মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, হাজী অছি আমরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হালিম প্রমুখ।
মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বক্তারা বলেন,‘মানবাধিকার লংঘনের বিষয়গুলো যাতে ঘটতে না পারে এজন্য জনসচেতনামূলক কার্যক্রমে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের সৎভাবে সাহসী সাংবাদিকতা করে মানবাধিকারের ব্যাপারে জনমত গড়ে তুলার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গাঁজা গাছসহ গ্রেফতার ১ : ভ্রাম্যমান আদালতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads