শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৩২২
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আকাশী বেগম (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আকাশী বেগম পৌর শহরের খামারিয়াপাড়া মহল্লার ইসরাফিল মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে এস.আই কামরুজ্জামান ও এ.এস.আই মোস্তাফিজুর রহমান শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়ায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতা আকাশি বেগমকে ১শ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে ৮ দফা দাবিতে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads