শেরপুরে ৮ দফা দাবিতে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৩০২
শেরপুরে ৮ দফা দাবিতে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন আইন সংশোধনসহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৮ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা ট্রাক মিনিট্রাক ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মজিবর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নবী হোসেন বিল্লাল, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান প্রমুখ। ওইসময় বক্তারা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ওইসব দাবির মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য ধারা সংযোজন, ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদ-ের বিধান যুক্ত করা, সড়ক দুর্ঘটনায় জটিলতার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক-মালিক প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা, ড্রাইভিং লাইন্সেস পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির স্থলে ৫ম শ্রেণি নির্ধারণ করা, কাগজপত্র পরীক্ষার নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ করা, ওয়েট স্কেলে জরিমানার পরিমাণ কমানো ও শাস্তি বাতিল ইত্যাদি। মানববন্ধনে ৫ উপজেলার চালক-শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক বিক্রেতার কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads