শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সবার জন্য চক্ষু সেবা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের নেতৃত্বে হাসপাতাল চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোশারফ হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসোভার্সের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৮ দফা দাবিতে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads