নালিতাবাড়ীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৯
নালিতাবাড়ীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিরক্ষর ও শিক্ষাবঞ্চিত ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারী-পুরুষকে সাক্ষর জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকার ৬৪ জেলায় চালু করেছে মৌলিক সাক্ষরতা প্রকল্প। এ প্রকল্পের আওতায় কেন্দ্রভিত্তিক নিয়োগকৃত শিক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষিত করতে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ দিনব্যাপী শিক্ষক ও সুপারভাইজার শুরু হয়েছে। ১১ অক্টোবর বৃহস্পতিবার নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কর্মসূচি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বাস্তবায়নকারি বহুমুখি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইসমত আরা বেগম, সহ-সভাপতি আব্দুল মোতালেব। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৩২ জন শিক্ষক ও ২জন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন। এসব শিক্ষকরা পরবর্তিতে কেন্দ্রে বয়স্ক ও ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষা দেবেন। সাংবাদিক হাকিম বাবুল ও আউটসোর্সার হাজ্জাজ বিন মারূফ এতে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা কর্মসূচি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, নালিতাবাড়ী উপজেলায় ৩০০টি বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে প্রায় ৬ হাজার নিরক্ষর লোককে সাক্ষরজ্ঞান সম্পন্ন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত পরবর্তী সংবাদ নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads