নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার ভুরদী গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে নকলা উপজেলার ভূরদী গ্রামের মিজানুর রহমানের ৩ বছরের শিশুপুত্র মোস্তাকিন খেলতে গিয়ে বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খোজ পেয়ে শিশুটিকে পানি থেকে উঠিয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।























