ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মন্ত্রিপরিষদের নেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখান করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ১০ অক্টোবর বুধবার সকালে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় গেইটের সামনে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক অবরোধ করে ওই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় সড়কে যানচলাচল ব্যাহত হয়। আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ, ঝিনাইগাতী শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক অনিক চিরান, সদস্য সচিব পবিত্র ম্রং, যুগ্ম সমন্বয়ক সৌহার্দ্য চিরান।
বক্তারা সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের জোর দাবি জানায়। ওইসময় আদিবাসী শিক্ষার্থীরা কোটা বহালের জন্য বিভিন্ন স্লোগান দেয়। এতে মরিয়মনগর আদিবাসী পল্লীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।























