গ্রেনেড হামলার মামলার রায়ে শেরপুরে আ’লীগের আনন্দ মিছিল

খবর টি পড়েছেন : ২৪০
গ্রেনেড হামলার মামলার রায়ে শেরপুরে আ’লীগের আনন্দ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাসি ও তারেক জিয়াসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদ- হওয়ায় শেরপুরে স্বস্তি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
১০ অক্টোবর বুধবার দুপুরে জেলা শহরের খরমপুর এলাকা থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে বের হওয়া আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শেরপুর সরকারি কলেজ গেইটে গিয়ে শেষ হয়। ওইসময় এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার কাফি জুবেরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার মূল পরিকল্পনাকারী ও হাওয়া ভবনের নায়ক তারেক জিয়ার ফাসি দাবি করেন। মিছিল শেষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অন্যদিকে শহরের থানামোড় থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের নেতৃত্বে পৃথক এক আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ সোয়েব, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদিবাসী কোটা বহালের দাবিতে ঝিনাইগাতীতে বিক্ষোভ-সমাবেশ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সেনা সদস্য’র স্ত্রীর ঝুলন্ত লাশ ॥ হত্যার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads