শেরপুরে কলেজ শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে কলেজ শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের ডাঃ সেকান্দর আলী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে নবীন বিতার্কিকদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডাঃ সেকান্দর আলী কলেজ ডিবেট ক্লাবের মডারেটর ও শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শওকত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। এসময় তিনি বিতর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন বিষয়ে নবীন বিতার্কিকদের মাঝে উপস্থাপন করেন এবং বিতার্কিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
পরে বাংলাদেশ ডিবেট ফেডারেশন, ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব এস. এম ইমতিয়াজ চৌধুরী ও শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শুভঙ্কর সাহার পরিচালনায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় সনাতনী, সংসদীয় ও বারোয়ারী বিতর্ক সম্পর্কে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় । এছাড়াও বিতর্কের উদ্যেশ্য ও সুফল নিয়ে আলোচনা করা হয় । প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিদ্যুতের তারে জড়িয়ে জেলের মৃত্যু পরবর্তী সংবাদ আদিবাসী কোটা বহালের দাবিতে ঝিনাইগাতীতে বিক্ষোভ-সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads