ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উন্নয়ন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। ওই উন্নয়ন মেলার গুরুত্বারোপ করে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী প্রমুখ। ওই সভায় ইউনিয়নের পরিষদের চেয়াম্যানগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।























