নালিতাবাড়ী থানার নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

খবর টি পড়েছেন : ২৫৮
নালিতাবাড়ী থানার নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী থানায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই নবাগত ওসি উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে উপজেলার মাদকের বিষয়ে খোঁজ-খবর নেন এবং মাদকবিরোধী অভিযান আরো জোরদার করার ব্যাপারে গুরুত্ব দেন। ওইসময় তিনি মাদক প্রতিরোধে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ শাহজাহান, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, বিপ্লব দে কেটু, জাহাঙ্গীর আলম তালুকদার, আল-হেলাল, সাইফুল ইসলাম সানি প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, এসআই আমিনুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি আবুল খায়ের ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে পড়াশোনা শেষ করে ১৯৯২ সালে পুলিশের এসআই পদে যোগদান করেন। ২০০৮ সালে ডিপার্টমেন্টাল প্রমোশন পেয়ে গোপালগঞ্জের মোকসেদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ঢাকার সোনারগাঁ থানা, সিলেটের কোম্পানিগঞ্জ থানা, রাজশাহীর বাঘা, ঝালকাঠির নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ঢাকায় সিআইডিতে কর্মরত থাকায় অবস্থায় সম্প্রতি শেরপুর জেলায় বদলি হয়ে গত ২৩ সেপ্টেম্বর নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। আবুল খায়ের এর জন্ম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যার জনক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বজ্রপাত ঠেকাতে তাল গাছের চারা রোপন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads