স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বজ্রপাতে মজিবর রহমান জামাল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মজিবর স্থানীয় মৃত বাদশা মিয়ার ছেলে।
জানা যায়, সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান জামাল দুপুর ২ টার দিকে মাঠে বৃষ্টির সময় কৃষি কাজ করছিল। ওইসময় আকস্মিক বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই মারা যায়।
চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ বিষয়টি নিশ্চিত করেছেন।























