ads

মঙ্গলবার , ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বজ্রপাত ঠেকাতে তাল গাছের চারা রোপন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বজ্রপাত ঠেকাতে তাল গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের দুইপাশে ওই কার্যক্রম উদ্বোধন করেন হর্টিকালচার ইউং এর পরিচালক ড. মিজানুর রহমান। এ সময় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক ড. আসাদুল্লাহ, শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মাকর্তা আরিফুর রহমান, হর্টিকালচার নালিতাবাড়ীর কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেৃতৃবন্দ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমের আওতায় নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কে ১ হাজার ৫শ তালের চারা ও ৭শ বার্মিজ শিমুল তুলার চারা রোপন করা হবে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব চারা রোপন করবে।

Need Ads
error: কপি হবে না!