ads

সোমবার , ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের উপর মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের উপর মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহায়তায় শেরপুর পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন কার্যক্রমের আওতায় খসড়া মহাপরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। এর আগে শেরপুর পৌরসভার ২০ বছর দীর্ঘমেয়াদী নগর ও অবকাঠামো বিষয়ক উপস্থাপনা করেন ডিসিসি প্রাঃ লিঃ এর টিম লিডার প্রফেসর ড. মহসিন উদ্দিন আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, মুক্তিযোদ্ধা সংগঠক আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সমাজসেবক আনছার আলী তালুকদার, সাংবাদিক সুশীল মালাকার, হাকিম বাবুল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ শেরপুর পৌরসভার ওইসব প্রকল্পের আওতায় সুন্দর নগরায়ন গড়তে মহাপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী কর্মসূচীর উপর প্রস্তাবনা ব্যক্ত করেন। ওইসময় মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, হরিজন পল্লী ও ঋষিপাড়া অবকাঠামো উন্নয়ন, পুলিশ লাইন্স সংলগ্ন অষ্টমীতলা থেকে নিউমার্কেট ৪০ ফুট রাস্তার সম্প্রসারণ, বাইসপাস সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
ওইসময় অন্যান্যদের মধ্যে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, সচিব আবুল লায়েছ বজলুল করিম বাপ্পী, হিসাব রক্ষক সেলিম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ রেজাউল করিম রাজা, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন মাহবুবুল আলম… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ ॥ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads