নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান এডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তাকে জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জেলার ৫ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য- তিনি গত ২৯ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নকলা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এদিকে একেএম মাহবুবুল আলম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন তাকে অভিনন্দন জানিয়েছেন।

উপজেলার চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ কায়দা গ্রামের মরহুম আব্দুল লতিফ ও মরহুম রাবেয়া বেগম দম্পতির ৫ ছেলে ও ৩ মেয়ের মধ্যে পঞ্চম সন্তান। তিনি ১৯৮৭ সালে এসএসসি, ১৯৮৯ সালে এইচএসসি পাশের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে আইন বিষয়ে সম্মান (অনার্স) এবং তার পরের বছর ১৯৯৬ সালে ওই বিষয়েই ¯œাতকোত্তর (মাস্টার্স) শেষ করেন।
তিনি রাজনীতির শুরুতে ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। পড়ালেখা শেষে তৎকালীন নকলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমানের হাত ধরে আওয়ামী লীগে যোগদেওয়ার পরে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য পদে নির্বাচিত হন। অত:পর বাংলার অগ্নিকন্যা সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আর্শীবাদ নিয়ে এবং কৃষিমন্ত্রীর নির্দেশনা ও পৃষ্টপোশকতায় তিনি নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পৌর আওয়ামী লীগের সভাপতি থাকাবস্থায় জনসেবায় তাঁর অনুকরণীয় অবদানের জন্য নকলা উপজেলা পরিষদের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগ তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে লিখিত অনুরোধ জানান। সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকলা উপজেলা পরিষদের উপনির্বাচনে একেএম মাহবুবুল আলম সোহাগকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দেন। তারপর চলতি বছরের ২৯ মার্চ নকলা উপজেলা পরিষদের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। জনসেবায় নিরলস কাজ করার ফলস্বরূপ তিনি আজ শেরপুর জেলার ৫টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের খেতাব অর্জন করতে সক্ষম হন।
জেলার শ্রেষ্ঠ হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ বলেন, আপামর জনতার পাশে থেকে দেশ ও দশের উন্নয়নে কাজ করার জন্য মানুষ আমাকে ভালবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাছাড়া যাচাই বাছাই কমিটি সবদিক বিবেচনা শেষে আমাকে জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এই শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
























