ads

সোমবার , ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ ॥ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১৫২
ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ ॥ গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ২৩ সেপ্টেম্বর রবিবার রাতে ধর্ষক শাকিল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রিমাণ্ডের আবেদনসহ গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে রবিবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় মুনতাজ আলীর ছেলে শাকিলের (২২) নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক তাকে অপহরণ করে অটোযোগে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে নিয়ে যায়। এক পর্যায়ে অন্যান্যদের সহায়তায় শাকিল ওই ছাত্রীকে ইকোপার্কের গভীর অরণ্যে নিয়ে ধর্ষণ করে। পরে কৌশলে ওই স্কুলছাত্রী পালিয়ে গিয়ে থানা পুলিশকে ঘটনা অবহিত করে। থানা পুলিশ ওই দিন বিকেলেই অভিযান চালিয়ে ধর্ষক শাকিল ও স্থানীয় আজিজুল হকের ছেলে ভ্যান চালক রহমত আলীকে (২০) গ্রেফতার করে। ওই ঘটনায় ধর্ষক শাকিলসহ ৫ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তবে মামলার পরপরই অন্যান্য আসামীরা গাঁ ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পরপরই মূল আসামী শাকিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের উপর মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সমিতির ষান্মাষিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads