ads

রবিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত জেলা জজ জহিরুল গনি চৌধুরী সংবর্ধিত

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে নবাগত জেলা জজ জহিরুল গনি চৌধুরী সংবর্ধিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবাগত জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গনি চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করে বলেন, আইনজীবীদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। আইনজীবীদের সদিচ্ছা ও সহযোগিতা অব্যাহত থাকলে কলুষমুক্ত বিচারাঙ্গন প্রতিষ্ঠায় তার কঠোর অবস্থান থাকবে বলে আশ্বস্ত করে বলেন, বিচারক ও আইনজীবীসহ বিচারাঙ্গনের সাথে সংশ্লিষ্ট কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়। তাই সকলে মিলে সুন্দর অবস্থাকে আমাদেরকে আরও সুন্দরতর অবস্থায় নিয়ে যেতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ হারুন অর রশিদ, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার, সরকার হাসান শাহরিয়ার, বেগম মোমিনুনেন্নছা খানম, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী জজ রফিকুল বারী, সাদিয়া আফসানা রিমা, শারমিন সুলতানা সুমী ও বেগম মোসাঃ সানিয়া আক্তারসহ সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূরের অবসরজনিত বিদায়ের কারণে তার স্থলাভিষিক্ত হলেন নবাগত জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গনি চৌধুরী। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি ঢাকা বারে আইন পেশা শুরু করলেও পরবর্তীতে ১৯৯৪ সালে জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। হবিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হাজার হাজার মানুষ হাত তুলে সমর্থন জানালেন… পরবর্তী সংবাদ শেরপুরে সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার ৭৫তম জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads