ads

শনিবার , ২২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তাতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি সাত্তার, সম্পাদক বাবু

খবর টি পড়েছেন : ৩১৪
নকলায় তাতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি সাত্তার, সম্পাদক বাবু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় তাতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার উপজেলা শহরের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। সম্মেলনটি উদ্বোধন করেন জেলা তাতী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক।
যুবনেতা ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় ওই সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে প্রিয় অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সরকার গোলাম ফারুক, শেরপুর জেলা তাতী লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, বঙ্গবন্ধু পরিষদ নকলা উপজেলা শাখার সাধারন সম্পাদক রহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যদান ও আলোচানা সভা শেষে উপস্থিতিদের কণ্ঠ ভোটের মাধ্যমে নকলা উপজেলা তাতী লীগের সভাপতি হিসেবে আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক হিসেবে পিয়ার মাহমুদ বাবুকে নির্বাচিত করে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ওইসময় আওয়ামী লীগ নেতা ছফির উদ্দিন, যুবনেতা সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী লিটন, শাহীনুর রহমান, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, লূৎফর রহমান, রঞ্জু, ওসমান গণি; ছাত্রনেতা আবু হামজা কনক, আবু ইলিয়াস সাদ্দাম, দেলোয়ার হোসেন সাঈদ, ইউসুফ নবী স্বর্ণ, শেখ ফরিদ, সজীব হাসান রাব্বি, ওয়াশীম মিয়া, আল মামুন, আপেল, শাওন, নাঈম, ইমনসহ শেরপুর, নালিতাবাড়ি ও নকলা উপজেলার আমন্ত্রিত অতিথিবৃন্দসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী প্রেমী বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনায় জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তথা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সাল ও ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের প্রত্যয়ে আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির দাবিতে শেরপুরে সমাবেশ… পরবর্তী সংবাদ সড়ক নিরাপত্তায় ১ অক্টোবর থেকে শেরপুরে চালু হচ্ছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads