ads

শনিবার , ২২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক নিরাপত্তায় ১ অক্টোবর থেকে শেরপুরে চালু হচ্ছে ‘হেলমেট ছাড়া তেল নয়’ কার্যক্রম

খবর টি পড়েছেন : ৪২১
সড়ক নিরাপত্তায় ১ অক্টোবর থেকে শেরপুরে চালু হচ্ছে ‘হেলমেট ছাড়া তেল নয়’ কার্যক্রম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবার শেরপুরেও চালু হচ্ছে ‘নো হেলমেট নো ফুয়েল’ (হেলমেট ছাড়া তেল নয়) কার্যক্রম। আগামী ১ অক্টোবর থেকে জেলায় ওই কাযক্রম চালুর ঘোষণা দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তিনি ২২ সেপ্টেম্বর শনিবার সকালে পুলিশ লাইন্স মিলনায়তনে পেট্রোল পাম্প মালিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান। ওইসময় তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সেক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন নাগরিকদের সতর্কতা ও সচেতনতা। সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতার কোন বিকল্প নেই। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক কর্মসূচীর আওতায় এবার ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করা হচ্ছে। এজন্য ৭ দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
তিনি শহরের যানজট নিরসনে গৃহীত কর্মসূচী অনেকটা সফল হওয়ায় গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়নে পেট্রোল পাম্পগুলো সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে। পাম্পগুলোতে টানানো থাকবে সচেতনতামূলক ব্যানার। গাড়ি ছাড়া বোতল বা ড্রামে পেট্রোল-অকটেন বিক্রি করা যাবে না। এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া লাইসেন্স ব্যতীত কোন দোকান-পাটে পেট্রোল-অকটেন বিক্রয়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলী খান, পেট্রোল পাম্প মালিক তৌহিদুর রহমান পাপ্পু, কামরুজ্জামান সুজন, আকবর আলী প্রমুখ। প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, তালাপতুফ হোসেন মঞ্জু, আবুল হাশিম প্রমুখ। উভয় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও নাসরিন আক্তারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক-প্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় তাতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি সাত্তার,… পরবর্তী সংবাদ জাতীয় নির্বাচন ভাবনা ॥ বিএনপি কি কংগ্রেসের পথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads