স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ২১ শে অাগস্ট গ্রেনেড হামলা মামলায় দুর্নীতির বরপুত্র তারেক জিয়াসহ সকল অাসামীর ফাঁসির দাবিতে শেরপুরে বৃহৎ সমাবেশের অায়োজন করেছে কৃষক লীগ। ২২ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে অায়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর অাসন থেকে অাওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট মুহাম্মদ অাখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অাব্দুল ওয়াদুদ অদু, বীর মুক্তিযোদ্ধা অাব্দুল খালেক, জেলা অাইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম অাধার, জেলা মহিলা অাওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় অাওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সদর উপজেলা ও শহর কৃষক লীগের যৌথ উদ্যোগে অায়োজিত ওই সমাবেশটি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানুর বড় ধরনের নির্বাচনী শোডাউন হিসেবে ভাবা হচ্ছে।























