ads

শুক্রবার , ২১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কসবা ভাটিপাড়া ঈদগাহ মাঠের নবনির্মিত মিনারের নির্মাণ কাজ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে কসবা ভাটিপাড়া ঈদগাহ মাঠের নবনির্মিত মিনারের নির্মাণ কাজ উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহিদুল খান সৌরভ, শেরপুর : শেরপুর পৌরসভার ঐতিহ্যবাহী পুরনো ঈদগাহ মাঠের নবনির্মিত মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শুক্রবার ওই ভিত্তিপ্রস্তর নির্মাণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

এর আগে ওই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আলহাজ্ব মোনেম খানের সভাপতিত্বে এবং আশরাফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও কামারচর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব ও পৌর প্যানেল মেয়র অাতিউর রহমান মিতুল।
ওইসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী রুকনুজ্জামান রিপন, আলহাজ্ব খলিলুর রহমান লেবু, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক বেলাল, রেজাউল করিম সোহাগ, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, আনার আলী, সিদ্দিক, সোহরাব আলী, আব্দুস সালাম প্রমুখ।
ওইসময় হুমায়ুন কবীর রুমান বলেন, বৃহত্তম কসবা তথা পশ্চিম এলাকার সন্তান আমি। অতীতে পৌর মেয়র থাকা কালীন সময়ে এই কসবার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎসহ নানা উন্নয়নমূলক কাজ করেছি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এগুলো আমার উপর অর্পিত দায়িত্ব। আজকে আমি জেলা পরিষদ চেয়ারম্যান, তাই আমার সাধ্যমত এই পুরনো ঐতিহ্যবাহী কসবা ভাটিপাড়া ঈদগাহ মাঠের জন্য কাজ করে যাব। পাশাপাশি শুধু এই উন্নয়ন আমার একার না তাই এলাকাবাসী সকলকেই এই ঈদগাহ মাঠ উন্নয়নের অংশীদার হতে হবে। যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব বলেন, মৃগী নদীর পাশে হওয়ায় দিন দিন এই ঈদগাহ মাঠটি বিলীন হওয়ার পথে ছিল সাবেক পৌর মেয়র রুমান ও এলাকাবাসী সকলের অক্লান্ত পরিশ্রমে তা রোধ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কসবা ভাটিপাড়া ঈদগাহ মাঠটি অনেক পুরনো এবং নামকরা একটি ঈদগাহ তাই এর সংস্কার প্রয়োজন। এক পর্যায়ে বক্তব্যের শেষে হাবিবুর রহমান হাবীব ওই ঈদগাহ মাঠের উন্নয়নের অংশীদার হিসেবে নগদ ১০ হাজার টাকা দান করেন।
এরপর এলাকার সকলকে নিয়ে নবনির্মিত এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের মিনারের উদ্বোধন করে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট পরিবহণ ও সার ব্যবসায়ী অরুণ সাহা… পরবর্তী সংবাদ গ্রেনেড হামলা মামলার আসামিদের ফাঁসির দাবিতে শেরপুরে সমাবেশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads