ads

সোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৪০
শেরপুরে প্রথম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৭) ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর রবিবার উপজেলার টালকি ইউনিয়নের ফুলপুর এলাকায় ওই ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি স্থানীয় মিসকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত লম্পট আব্দুল জব্বার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ফুলপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নকলা উপজেলার টালকি ইউনিয়নের ফুলপুর আব্দুল জব্বারের মেয়ে এবং ধর্ষিতা ওই শিশু শিক্ষার্থী সহপাঠি হওয়ার সুবাদে ওই শিক্ষার্থী খেলাধুলা করতে জব্বারের বাড়িতে আসে। ওই সুযোগে জব্বার আলী শিশুটিকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্বার আলীকে আটক করে থানায় নিয়ে যায় এবং ওই শিশু শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার দুপুরে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মৎস্য ও পশু খামারীদের সমাবেশ পরবর্তী সংবাদ বিজিবি-বিএসএফ’র সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তি বিরাজ করছে ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads