ads

রবিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মৎস্য ও পশু খামারীদের সমাবেশ

খবর টি পড়েছেন : ১৮৬
নকলায় মৎস্য ও পশু খামারীদের সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মৎস্য ও পশু খামারীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ মারজিনাল ডেইরী এন্ড ফ্যাটেনিং ফারমার্স সোসাইটির উদ্যোগে উপজেলার কায়দা গ্রামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
ওই সমাবেশে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ আবু আশ্রাফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা বিএমডিএফএস এর সহ-সভাপতি, জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী।
সমাবেশে দুধের ন্যায্য দাম, গো-খাদ্যের মূল্য ও খামার ব্যবস্থাপনা নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএমডিএফএস এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও এগ্রো বায়ু প্রসেস সলিউশন এর সিইও নাহিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারভেজ ডেইরী এন্ড ফিশারিজ এর স্বত্ত্বাধিকারী পারভেজ মোশাররফ।
সভায় শাহ মোঃ বোরহান উদ্দিনকে সভাপতি ও পারভেজ মোশারফকে সাধারণ সম্পাদক করে নকলা উপজেলা বিএমডিএফএস এর ১৫ সদস্য এর কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিষপানে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে প্রথম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads