ads

রবিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিষপানে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৯৯
ঝিনাইগাতীতে বিষপানে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিষপানে জোনাকি আক্তার (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে। জোনাকি উপজেলার সারিকালি নগর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় হাজী অছি আমরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষের জেএসসি পরীক্ষার্থী ছিল।
জানা যায়, গার্মেন্টেসে চাকরির সুবাদে জোনাকির বাবা-মা গাজীপুরে বসবাস করায় সে নানার বাড়ি থেকে পড়ালেখা করতো। সম্প্রতি জোনাকির বাবা মা ছুটিতে বাড়িতে গিয়ে জানতে পারেন জোনাকী পড়ালেখায় অমনোযোগী। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে জোনাকীকে তার বাবা-মা চাপ প্রয়োগ করেন। পরে সে ক্ষোভে শনিবার রাত ৮টার দিকে বাড়িতে রাখা ধানের জমিতে ব্যবহৃত কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে জোনাকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জোনাকি মারা যায়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় মৎস্য ও পশু খামারীদের সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads