ads

বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ১৩ সেপ্টেম্বর দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম (৩৮) শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে। সাজাপ্রাপ্ত আমিনুলের উপস্থিতিতে রায়ে একইসাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এবং অপরাধ প্রমাণ না হওয়ায় অপর ৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর সদর উপজেলার সন্ন্যাসীর চর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে শিখা বেগমের সাথে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে আমিনুলের বিয়ে হয়। বিয়ের প্রায় ৬ বছর পর স্বামী আমিনুলের পরনারীর সাথে অনৈতিক সম্পর্ক স্ত্রী শিখা বেগমের সাথে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি আমিনুল তার স্ত্রী শিখা বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশ গোয়ালঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রেখে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। নিহতের ভাই জুবাইদুল ইসলাম এ ঘটনায় তার বোনকে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে দাফনের প্রস্তুতি নেওয়ার অভিযোগে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বোনজামাই আমিনুল ইসলাম সহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করা হয়। অভিযোগের প্রেক্ষিতে শিখা বেগমের লাশের ময়মনাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় পুলিশ স্বামী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আমিনুল আদালতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এ ঘটনায় শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম স্বামী আমিনুল ইসলাম সহ ৫ জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৮ জুন আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আমিনুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ঘোষণা করে এবং অপর ৪ জনকে বেকসুর খালাস প্রদান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে এপি’র মতবিনিময় সভা পরবর্তী সংবাদ অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads