নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরর নালিতাবাড়ী উপজেলায় শিক্ষার্থীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবতার’ আয়োজনে পৌর শহরের বিভিন্ন স্থানে লিফটে বিতরণ করা হয়।
জানা যায়, সাধারণ জনগণকে ‘থ্যালাসেমিয়া রোগ ও গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তার জন্য রক্ত প্রস্তুত রাখা’ বিষয়ে সচেতন করতে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার, উত্তর বাজার, গড়কান্দা ও নালিতাবাড়ী বাজার এলাকায় শিক্ষার্থীরা লিফলেট বিতরণ করেন। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়। এসময় ‘জাগ্রত মানবতার’ সভাপতি সিছরাতুল মুনতাহা, সহ-সভাপতি মেহেদী হাসান, বিধান কর্মকার, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জয়সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জয় বলেন, জাগ্রত মানবতা একটি সেচ্ছাাসেবী সংগঠন। আমাদের সংগঠন বিনামূল্যে রক্তদান কর্মসূচি, হাসপাতাল পরিষ্কার, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক কাজ করে থাকে।
























