ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বাসা-বাড়ি দোকান বা মার্কেটে আগুন লাগলে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর বাজারের ধানহাটিতে ওই মহড়ার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল লতিফের নেতৃত্বে মহড়ায় অংশ গ্রহণ করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফরহাদ আকন্দ, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মো. আবু বাহার, ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। মহড়া চলাকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপনের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।
এর আগে ইউএনও, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও বণিক সমিতির সভাপতি বাজারের ভেতরের রাস্তা দখল করে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা (দোকান) করতেন তাদের উচ্ছেদ করেন।
























