স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জীবন বীমা কর্পোরেশনের মৃত্যু দাবির প্রায় ১ লক্ষ ৫১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের রঘুনাথবাজারস্থ জীবন বীমা কর্পোরেশনের জেলা অফিসে মৃত ব্যক্তির স্ত্রী তাহমিনা বেগমের হাতে ওই চেক তুলে দেন জেলা জীবন বীমা কর্পোরেশনের সেলস ম্যানেজার একেএম মনিরুল ইসলাম। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন ম্যানেজার-১ ইনচার্জ আব্দুল আজিজ ও উন্নয়ন অফিসার-১ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জানা যায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার আব্দুস সামাদ জীবন বীমা কর্পোরেশনে ১৮ বছর মেয়াদী ১ লক্ষ ২০ হাজার টাকার একটি বীমা পলিসি ক্রয় করেন। ওই পলিসির ৮ টি ষান্মাষিক প্রিমিয়াম দেয়ার পর সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরই প্রেক্ষিতে আব্দুস সামাদের নমিনী তার স্ত্রী তাহমিনা বেগমের হাতে বীমা দাবির ওই চেক তুলে দেওয়া হয়।
























