ads

সোমবার , ১০ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২১৮
শেরপুরে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ওইসময় বক্তব্য রাখেন জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুকলেছুর রহমান মানিক, শিক্ষক নেতা মাকসুদুর রহমান, মঞ্জুরুল হক, কুতুব উল আলম দুলাল, মোবারক হোসেন, আমীর হামজা, মোস্তাফিজুর রহমান, হাসান মনিরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার পর সকল শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১৫৯ টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করনের আওতায় আনা হয়নি। এছাড়া গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধার প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে জেলার ৫টি উপজেলার ১১৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ পরবর্তী সংবাদ শেরপুরে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads