ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ২৬৪
শেরপুরে নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : নারী রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন নারী রক্তদান সংস্থা শেরপুরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

নারী রক্তদান সংস্থা শেরপুরের ফেলো আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনটির আহবায়ক পঞ্চমী দেব রুমার সভাপতিত্বে এসময় সংগঠনটির উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, পাতাবাহার খেলাঘর আসরের সহসভাপতি মমিনুল ইসলাম, আরটি কম্পিউটারের সত্বাধিকারী রইচ উদ্দিন হৃদয়, শেরপুর পৌরসভার আইটি এক্সিকিউটিভ আলীমুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নারী রক্তদান সংস্থা শেরপুর ১৫ জন সদস্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর ২০১৭ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার প্রথম বছরে এই সংস্থার সহযোগিতায় জরুরী প্রয়োজনে ২০০ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বর্তমানে সংগঠনটিতে ৩শতাধিক সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি বগুড়া জেলা শহরে নারী রক্তদান সংস্থার আরো একটি শাখা উন্মুক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটির নারী সদস্যরা শেরপুরসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহ এবং পুরুষের পাশাপাশি নারীদের রক্তদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাফিক ক্যাম্পেইন ॥ বৈধ চালকদের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads