স্টাফ রিপোর্টার ॥ ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বৈধ কাগজপত্রধারী চালকদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে শেরপুর জেলা পুলিশ। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে পুলিশের পক্ষ থেকে ওই পদক্ষেপ নেয়া হয়। যে সকল গাড়ির কাগজপত্র এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে তাদেরকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। যে সকল গাড়ির বৈধ কাগজপত্র নেই তাদের নিয়ম মেনে মামলা ও আটক করা হয়।
এ বিষয়ে শেরপুরের সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজওয়ান দীপু বলেন, পুলিশ হেটকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আমরা সারা বাংলাদেশের সাথে একযোগে প্রতি শনিবার ট্রাফিক ক্যাম্পেইন করছি। ক্যাম্পেইনে গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। কাগজ ঠিক না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ কার্যক্রমে শেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) রেজওয়ান দীপু, শেরপুর ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসান, ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়াসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
























