ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৯৫
শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরের আমতলীতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা ভূমি কমিশনার ফরুক আল মাসুদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমীনের সঞ্চালনায় সভায় সাক্ষরতার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ রুহুল আমীন তালুকদার, এপিপিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন, এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার খ্রিস্টিনা মুক্তা সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান কবির, জেলা পরিষদ সদস্য আল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। এতে পৌর শহরের সরকারি এমএনবি বালিকা উচ্চ বিদ্যালয়, এপিপিআই ও সরকারি মডেল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads