ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সকালে শেরপুর কালেক্টরেট চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মুক্তার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম মৃধা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মা সমাবেশ ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads