ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মা সমাবেশ ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন

খবর টি পড়েছেন : ১৭৪
নকলায় মা সমাবেশ ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার একমাত্র অষ্টম শ্রেণিতে উন্নতিকরণ বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের জন্য অভিভাবক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি)’র সভাপতি নাছিমা বেগমের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় বানেশ্বরদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম, এসএমসি’র সাবকে সভাপতি খন্দকার শামসুল আরেফিন শামীম, সদস্য দেলোয়ার হোসেন, বানেশ্বরদী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আলমগীর, মেুহাম্মদ লাকমানুর রহমান, লুৎফর রহমান লিটন, হাফিজুল হাসান তুমুল ও শামছুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সর্ব সম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা পরিষদের জন্য অভিভাবক প্রতিনিধি হিসেবে মহিলা সদস্য ইয়ামিন আক্তার খুশি ও শিলা বেগমকে এবং পুরুষ সদস্য হিসেবে মো. মাফিজুল ইসলাম ও বকুল মিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads