ads

বৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘অনির্বাণ আগামি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি আনার কলি মাহবুব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ সপ্তাহ পালনের আয়োজন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় ডিসি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালবাড়ী এলাকার বিদ্যুৎ ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, বিউবোর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার রায়, বিউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম প্রমুখ।
বিউবোর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার রায় জানান, বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালনকালে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের জন্য বিদ্যুতের অপচয়রোধ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, আলোকিত হবে ঘর সবার’, ‘বিদ্যুৎ সাশ্রয় করি সমৃদ্ধ দেশ গড়ি’ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্র বিতরণ ও মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফসলের পোকা দমনে পার্চিং উৎসব পরবর্তী সংবাদ নকলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads