ads

বৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফসলের পোকা দমনে পার্চিং উৎসব

খবর টি পড়েছেন : ৪০৮
নালিতাবাড়ীতে ফসলের পোকা দমনে পার্চিং উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে খরিপ-২ (রোপা-আমন) ২০১৮-১৯ মৌসুমের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে ধান ফসলের ক্ষতিকর পোকা দমনে পরিবেশ বান্ধব সাশ্রয়ী কৃষি প্রযুক্তি প্রসারে পার্চিং উৎসব পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচগাঁও বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই উৎসব পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ। জেলা খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, কৃষি কমিটির নেতা রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল প্রমুখ কৃষিবান্ধব সরকারের কৃষিতে সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। ওই সময় স্থানীয় কৃষক-কৃষাণী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আনুষ্ঠানিকভাবে পার্চিং উৎসব উদ্বোধন করা হয়। এর আগে পার্চিং উৎসব উপলক্ষে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যক্তি আহত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads