নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জেলা জাতীয় মহিলা সংস্থা পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর ৫টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে প্রশিক্ষন ভাতার চেক বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নকলা পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামছুন্নাহার কামালের সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। ওইসময় সংস্থার অন্যান্য কর্মকর্তা, পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
























