স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা পূজা উদ্যাপন পরিষদ, ইসকন ও জেলা জাতীয় হিন্দু মহাজোটের যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়া হিন্দু নারী-পুরুষেরা উপবাসব্রত পালন, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনার আয়োজন করেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।























