স্টাফ রিপোর্টার ॥ পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদ, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২ সেপ্টেম্বর রবিবার সকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব অঙ্গনে আয়োজিত ওই মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
শেরপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, আসাদুজ্জামান মোরাদ, শেরপুর টাইমসডটকম’র নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, সাংবাদিক শাহজাদা স্বপন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক মনির, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফ হাসান, জেলা ফুটবল পরিষদের সভাপতি মানিক দত্ত, জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান যুথী, সাবেক পৌর কাউন্সিলর নীরু শামছুন্নাহার নীরা, শেরপুর নারী রক্তদান সংস্থার সভাপতি পঞ্চমী দেব রুমা প্রমুখ। ওই মানববন্ধনে জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল, আলোকিত শেরপুরডটকম’র সম্পাদক রফিক মজিদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশিম, সাংবাদিক জিএইচ হান্নান, শহীদুল ইসলাম হিরা এবং জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। ওইসময় বক্তারা সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে নৃশংস ওই হত্যাকা-ের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ২৮ আগস্ট মঙ্গলবার রাতে পাবনার অনলাইন নিউজপোর্টাল দৈনিক জাগ্রতবাংলার সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।























