ads

রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৪৮
সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ পাবনার নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যমের কর্মীরা। ২ সেপ্টেম্বর রবিবার দুপুর আড়াইটায় উপজেলা সদর বাজারের আমতলায় ঝিনাইগাতী প্রেসক্লাব ওই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম খলিলুর রহমান।
ওইসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী টিটু, সাংবাদিক মো. হারুন অর রশিদ দুদু, মো. দুদু মল্লিক, জাহিদুল হক মনির প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক নদী হত্যাকা-ের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে সারাদেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার তরান্বিত করার দাবিও জানানো হয়। ওই মানববন্ধন ও সমাবেশে উপজেলায় কর্মরর্ত বিভিন্ন পত্রিকার সংবাদিকরা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads