স্টাফ রিপোর্টার : ‘মননে ব্যাক্তিত্বে যুক্তিবাদী মানুষই চূড়ান্ত বিজয়ী’ এই স্লোগানকে সামনে রেখে ১৯ আগস্ট রবিবার যাত্রা শুরু করেছে ‘নবারুণ পাবলিক স্কুল ডিবেট ক্লাব’। এ উপলক্ষে নবগঠিত ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে নবারুণ পাবলিক স্কুল প্রাঙ্গণে অায়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ ও শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন(এসডিডিএফ)’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিডিএফ;র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিপন,শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি খন্দকার শাহরিয়ার সৌরভ, সহ-সাধারণ সম্পাদক জারিন তাসলিম লিশা ও বিতার্কিক নওয়ার সালসাবিল দূর্দানা। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মিথিলা, সাধারণ সম্পাদক জারিন, সহ-সাধারণ সম্পাদক মিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্লাব মডারেটর ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব এসএম ইমতিয়াজ চৌধুরীর পরিচালনায় এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সনাতনী, সংসদীয় ও বারোয়ারী বিতর্ক সম্পর্কে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।























