ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে তাজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। ২০ আগস্ট সোমবার দিনব্যাপী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামে ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম (সিআইপি) ওই বস্ত্র বিতরণ করেন।
তাজ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের ৬ হাজার ৫০০ নারীর মাঝে একটি করে শাড়ি ও ২হাজার পুরুষের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাহ কামাল, তাজ সিএনজি ফিলিং স্টোশনের ম্যানেজার মো. শহিদুল ইসলাম, তাজ কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।























