ads

সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সিএনজি’র ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৮
ঝিনাইগাতীতে সিএনজি’র ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট রবিবার গভীর রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা নামক স্থানে ওই ঘটনা ঘটে। জয়নাল উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া কবিরাজ পাড়া গ্রামের মৃত সমজ উদ্দিনের ছেলে ও তেঁতুলতলা বাজারের নৈশপ্রহরী ছিলেন।
জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে তেঁতুলতলা বাজার পাহারারত অবস্থায় বাজার সংলগ্ন ইকরা বিদ্যা নিকেতন নামে বিদ্যালয়ের সামনে নৈশ প্রহরী জয়নালকে হঠাৎ অজ্ঞাত এক সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট পরবর্তী সংবাদ শেরপুরে দু’দিনের পথ বিতর্ক উৎসব ॥ সমকাল সুহৃদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads