ads

সোমবার , ২০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

খবর টি পড়েছেন : ৩২৩
শেরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

জাহিদুল খান সৌরভ, শেরপুর ॥ শেরপুরে ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতে জমে উঠেছে এবারের কোরবানি পশুর হাটগুলো। তবে ক্রেতাদের চাহিদা মাঝারি সাইজের দেশি গরু। বাজারে অন্যবারের তুলনায় গরুর দাম কিছুটা বেশী দেখা গেছে। তবে বিক্রেতা ও ক্রেতারা উভয়েই বলছেন, ঈদের আগের দিন প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা আরও ভালো হবে। শহরের বৃহৎ গরুর হাটে কুসুমহাটি ও নৌহাটা গিয়ে দেখা গেছে ওই চিত্র।
কুসুমহাটিতে আসা নেত্রকোনা এলাকা থেকে ১৭টি গরু নিয়ে বাজারে এসেছিলেন গরুর ব্যাপারী আলী আকবর শেখ। তিনি বলেন, এ এলাকায় কুসুমহাটির গরুর হাটের অনেক নাম-ডাক ও সুনাম শুনেছি। এ জন্য গরু নিয়ে তিনি এসেছেন ভালো দামের আশায়। ময়মনসিংহ থেকে ১৬টি গরু নিয়ে এসেছেন গরুর ব্যাপারী জবেদ মোল্লা। তিনি বলেন, এই ১৬টি গরু তিনি কিনেছেন ১৬ লাখ টাকা দিয়ে। দাম ১৮ লাখ উঠলে তিনি ছেড়ে দেবেন।
সাধারণ ক্রেতারা গরুর হাটে এসে ঘোরাফেরা করছেন, দাম জানতে চাচ্ছেন। কিন্তু দাম বেশী হওয়ায় সাধারণ ক্রেতাদের গরু কিনতে কম দেখা গেছে।
শহরের চকপাঠক মহল্লার বাসিন্দা শেখ জলিল বলেন, গরুর হাটের হাবভাব দেখতে এসেছি। ঈদের আগের দিন আরেকটি হাট পাব। তাই সেদিন কিনব। তিনি বলেন, ঈদের এত আগে থেকে গরু কিনলে তা রক্ষণাবেক্ষণ করা কঠিন। ওই এলাকারই আরেক ক্রেতা বাবুল শেখ বলেন, এ বছর গরুর দাম একটু বেশী মনে হচ্ছে। তবে আগামী হাটে দাম কমবে বলে মনে হয়। তিনি বলেন, হাটে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি।
শহরের খরমপুর এলাকার সুমন মিয়া বলেন, হাটে গরুর আমদানি ভালো, তবে বেচাকেনা কম হচ্ছে। তিনি জানালেন, ঈদের দুইদিন আগে মূলত গরু কেনা-বেচা বেশি হবে। নৌহাটা গরু হাটের ইজারাদারের প্রতিনিধি জব্বার মিয়া বলেন, নৌহাটা গরুর হাটটি একটি নিরাপদ হাট বলে বিক্রেতা ও ক্রেতা উভয়েরই আকর্ষণ এ হাটে। তিনি বলেন, ঈদের আগের দিন আমরা আরেকটি হাট পাব সেই হাটে বেশি গরু বিক্রয় হবে।
এদিকে পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে ওই মেডিকেল টিম কাজ করছে প্রত্যেক পশুর হাটে। সরকারি তালিকাভুক্ত জেলার সকল বাজারের ওই মেডিকেল টিম কাজ করছে, তারা চেষ্টা করছে সুস্থ ও সবল পশু হাটগুলোতে বেচাকেনা হোক।
অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। বসানো হয়েছে জাল টাকা পরীক্ষার বুথ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গরু ব্যপারীরা যাতে নির্বিঘেœ হাটে আসতে পারেন, ক্রেতারা যাতে কোন সমস্যা ছাড়া গরু হাট থেকে কিনে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন সে ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হলেন সাংবাদিকরা ॥ নয়া… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সিএনজি’র ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads